রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় রবিবার, ৮ মে, ২০২২
  • ৫৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

পবা উপজেলা কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক নূর-ই-হাফিজা খানম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক শাহানাজ পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবাইদা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পবা উপজেলা কিশোর কিশোরী ক্লাব সংগীত শিক্ষক আসলাম আলী, রিমন, মনোয়ারা পারভীন, পবা উপজেলা আবৃত্তি শিক্ষক সাজু আহম্মেদ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি ও সংগীত শিক্ষক এবং ছাত্র ছাত্রীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথি বৃন্দ বিশ্ব মা দিবসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে স্বাধীনতা। সন্তানের জন্য গর্ভধারিণী মাকে ভালোবাসার কোনো বিশেষ দিন নয়। আজকের মা দিবসে এই প্রতিজ্ঞা করি প্রতিটি মুহুর্তে মাকে যেন আমরা কোন ভাবে কষ্ট না দিই। সবসময় তাদের সেবা যত্ন করি ভালবাসি।

তিনি আরো বলেন, ছেলে ও মেয়ের নিজের মা ও বাবা এবং শাশুড়ী মা ও শশুর বাবার প্রতিও সকলের দায়িত্ব আছে। কোন অবস্থায় যেন অবহেলা না করে কোন আশ্রয় কেন্দ্রে না পাঠায়। বিশ্বজুড়ে প্রতিটি সন্তান প্রতিদিনের মতোই মাকে একই ভাবে ভালোবাসবে বলে তিনি প্রত্যাশা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin