রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী কলেজিয়েট স্কুল এর ২০০ বছর পূর্তিতে আলোচনা সভা প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সনদ ও নগদ অর্থ বিতরণ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত পবা-মোহনপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন খাদ্যশস্যে সমৃদ্ধ এবং জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

পবায় মাসাউস’র আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৭৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে এবং এইচ.ই.এম.এম.সি.আর.পি.আই প্রকল্পের আওতায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। আজ সোমবার পবার দামকুড়াহাট সংলগ্ন গরুর হাট প্রাঙ্গনে আদিবাসী ও বাঙালি যুব অংশগ্রহনে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসাউস নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং দামকুড়াহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএলই সুপারভাইজার ম্ইাকেল মান্ড্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কস্তান্তিনা হাঁসদা, রাজশাহী কলেজের প্রাণি বিদ্যা বিভাগের প্রভাষক থিওটোনিয়াস হেমরম ও এ.ই.এস.সি.ডি.এফ বাংলাদেশ সংস্থার পরিচালক ডেভিট রিচার্ড মুরমু।

বিশ^ আদিবাসী দিবসের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো “কাউকে পিছনে ফেলে নয়, আদিবাসী আধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অধিকারের আহবান।” এই প্রতি পাদ্য বিষয়কে ঘিরে আলোচক গণ আলোচনা করেন। আলোচনায় বক্তাগণ বলেন, আদিবাসীদের অধিকার, যত্ন ও মুলস্রোত ধারার মানুষের সাথে পিছিয়ে পরা আদিবাসী জনগণকে উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে হবে।

আদিবাসী মানুষ হিসেবে সম্মান ও মর্যাদা প্রদান করতে হবে। বাংলাদেশের সকল ভাষা ভাষি মানুষের সাথে সর্ম্পক উন্নয়নে আদিবাসীদের গুরুত্ব দেওয়াসহ বিশেষত বাঙালি ও আদিবাসী মৈত্রী, ভাতৃত্ব ও বন্ধন তৈরীর উপরে গুরুত্ব আরোপ করা হয় এবং আদিবাসী ও অ-আদিবাসী শান্তি বন্ধনের কথা তুলে ধরেন বক্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin