রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে সকল ধর্মের মানুষ ও সুধিজনদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সর্ম্পক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা বিনির্মাণে উপজেলা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার রুহুল আমিন নূরী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রিজভী আল হাসান মুঞ্জিল, পবা উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, আরএমপি’র পবা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোবারক পারভেজ ও হিন্দু ধর্মের পুরোহিত রতন মুখার্জি।

এছাড়াও সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মাদরাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

সম্প্রীতি সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ‘ইসলামসহ সকল ধর্মে অপর ধর্মের প্রতি সম্মান দিতে শিখিয়েছে। সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে।’

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin