বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

পাঁচ আগস্ট ঐতিহাসিক দিন,পবায় জুলাই দিবস পালনে প্রস্তুতিমূলক সভায় এমপি

  • প্রকাশ সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। ২০২৪ সালে মাসব্যাপি একদফা আন্দোলনের ফসল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কিন্তু বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন করেছে স্বৈরাচার খুনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে। ঐ আন্দোলনের ধারাবাহিকতা হচ্ছে জুলাই আগস্ট। এই দিনটি নিয়ে আসতে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে।
এমনটাই বলছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন। তিনি রোববার রাতে হড়গ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই দিনটি বিএনপির ও দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। এজন্য এই বিজয়দিবসটি যথাযথভাবে পালনের জন্য সবাইকে অংশগ্রহন করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিএনপি ৩১দফা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ড প্রদান শুরু করেছে। আগামীতে আরো ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের জন্য প্রতিটি বাড়িতে বাড়িতে মাঠকর্মীরা যাবেন। তাদেরকে সঠিক তথ্য প্রদান এবং নিজ মোবাইল নম্বও প্রদানের পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেন, সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে কেউ সরকারী সামজিক নিরাপত্তা বলয়ে বাহিরে থাকবেন না বলে উল্লেখ করে তিনি। পাঁচ আগস্ট বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে নিজ নিজ ব্যানারসহ কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে উপস্থিত হয়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি। সভায় অত্র ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোিগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin