বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পারিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সাংগঠনিক সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় এলাকায় প্রস্তাবিত পারিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নামে সমিতি গঠন বিষয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে বামনশিকড় যুব উন্নয়ন সমিতির কার্যালয় প্রাঙ্গণে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর আওতাধীন প্রস্তাবিত পারিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন কালব খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

সভায় প্রধান অতিথি বলেন, সমিতিতে জমাকৃত সঞ্চয় ভবিষ্যতের সম্পদ যা বিপদের দিনে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। বিপদে আপদে নিজের কাজে লাগানোর জন্য সঞ্চয় করার জন্য অনুরােধ করেন।। তরুনদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরোও বলেন, চাকুরির পিছনে না ছুটে নিজের পায়ে দাঁড়ান। নিজে কিছু করেন। উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হন। আপনার উন্নয়ন মানে দেশের উন্নয়ন যা অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে। এসময় তিনি কালব ও তার অধিনস্থ গঠিত বিভিন্ন সমিতির উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অত্র ইউনিয়ন লিমিটেড এর সভাপতি সুজন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ, পারিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল বারী ভুলু ও ৭নং ওয়ার্ড সদস্য সুজন কবির, সমাজসেবক জাফর আলী ও পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস।

এছাড়াও বড়আমগাছী কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি তাজ উদ্দিন, কর্নাহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নুরুন নবী, অত্র ক্রেডিট ইউনিয়নের নুর ইসলাম, তারিকুল ইসলাম, আফজাল হোসেন ও আব্দুর রহমান মিন্টু সহ অত্র সমিতির ভর্তি ইচ্ছুক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin