বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পুঠিয়া থানা বিএনপি’র, অঙ্গ ও সহযোগি সংগঠনের অবস্থান কর্মসূচী

  • প্রকাশ সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুঠিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচী পালিত হয়। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার পালোপাড়া এলাকায় গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং সার ও ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুণরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা বিএনপি’র সদস্য নাজমুল গনি পিন্টু। সঞ্চালনা করেন ভাল্লুকগাছী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক। কর্মসূচীতে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য গোলাম মোরশেদ শিবলী, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদের, পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক সাহাবুল মেম্বার, ভাল্লুক গাছি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব তৌহিদুল মাস্টার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবজাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য মাইনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, পুঠিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, শীলমাডিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রকি আহমেদ ও জিওপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নাহিদুল ইসলাম নাহিদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, কর্মসূচি শুরুর আগেই পুলিশ এসে অবস্থান নিয়েছে। সে জন্য আমাদের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। তিনি আরও বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। রাজপথে আমাদের মিছিল করার অধিকার নেই। মিছিল করতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। দ্রুত তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা, পরোয়ানা প্রত্যাহার করার দাবী জানান। সেইসাথে চলমান আন্দোলনে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin