বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পুঠিয়ায় হেইফার সংস্থার পাওয়ার টিলার ও ট্রলি প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিবপুর ও নয়াপাড়া মহিলা সমবায় সমিতি লি: এর নিকট গতকাল পাওয়ার টিলার ও ট্রলি হস্তান্তর করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বিডি বিফ এন্ড গোট ভেলু চেইন সিগনেচার প্রোগ্রামের আওতায় এই কৃষি উপকরণ প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাওয়ার টিলার ও ট্রলি প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার। এসময়ে উপস্থিত ছিলেন হেইফার ও ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি, সমিতির সদস্য ও সুশিল সমাজের প্রতিনিধিগণ।

প্রধনা অতিথি বলেন, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে। আর কৃষি বাঁচলে দেশ বাঁচবে এবং দেশে উন্নত হবে। আর কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে চাই উন্নত প্রযুক্তি। কারণ বর্তমানে মানুষ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কৃষি জমির সংখ্যা কমে আসছে। এছাড়াও দেশ যত উন্নত হচ্ছে কৃষি শ্রমিক তত কমে আসছে। এজন্য বর্তমান ও ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে কৃষিকে বাঁচাতে হলে প্রযুক্তির ব্যবহার অনস্বিকার্য। যে কৃষিপন্য প্রদান করা হলো তা সঠিকভাবে ব্যবহার করার জন্য সমিতির সদস্যদের পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin