নিজস্ব প্রতিবেদক: কিছুদিন পূর্বেও স্কুল ও কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ইউনিফরম পরে বা ইউনিফরম ছাড়া রাজশাহীর পদ্মানদীর ধার সংলগ্ন শিমলা পার্ক, আই বাঁধ, লালন শাহ্ পার্ক ও বিজিবিসহ পদ্মার চড়ে বসে থেকে আড্ডা দিতো। সেইসাথে তারা ধুমপানসহ নানা ধরনের নেশায় আসক্ত হওয়া শুরু করেছিলো। শুধু তাইনয় লেখাপড়াও নষ্ট হতে বসেছিলো। এ নিয়ে অভিভাবক ও সিনিয়র নাগরীকগণ ছিলেন উদ্দিগ্ন। এ অবস্থা থেকে অনেক উন্নত হয়েছে। এর মুল কারণ হচ্ছে পুলিশি টহল।
আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যোগদানের পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানার পরেই এ অবস্থা বন্ধে স্কুল-কলেজ চলাকালীন সময়ে যেন কোন শিক্ষার্থী ইউনিফরম বা ইউনিফরম ব্যাতিত নদীর ধাে কিংবা অন্যস্থানে আড্ডা দিতে না পারে তার ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করেন এবং একটি টহল টিম গঠন করে দেন। মূলত: তাদের তৎপরতায় আজকে সে চিত্র পাল্টে গেছে। শিক্ষার্থীরা এখন ভয়ে আর আড্ডা দিতে পারছেন সে সময়ে।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর শিমলা পার্কে পুলিশকে টহল দিতে দেখা যায়। আড্ডা দেয়া এবং পার্কের সামনে দিয়ে ঘুরাঘুরি সময় তারা বেশ কয়েকজন ছেলে-মেয়েকে ডাকেন এবং তাদের সাথে কথা বলেন। অনেক বুঝিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলেন। পুলিশের টহল টিমের সদস্যরা বলেন, স্কুল-কলেজ চলাকালীন সময়ে তাঁরা শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফেরত পাঠাচ্ছেন। পুলিশের একার পক্ষে এই কাজ করা কষ্টসাধ্য ব্যাপার উল্লেখ করে অভিভাবকসহ সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। সেইসাথে নিজ নিজ সন্তানের প্রতি বিশেষ নজর রাখা এবং মটিভেশন করার পরামর্শ দেন এই পুলিশ সদস্যরা।
শিমলা পার্কে বসে আড্ডা ও চা পান করারত সিনিয়র ব্যক্তিরা পুলিশ কমিশনারের এই উদ্যোগের প্রসংশা করেন এবং এটা চলামান রাখার অনুরোধ জানান।