বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

প্রতিক পেয়েই প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান

  • প্রকাশ সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক পেয়েই প্রচারণার মাঠে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান। তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন। সোমবার তিনি প্রতিক পেয়ে প্রথমে যান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এ.এইচ.এম কামরুজ্জামান হেনার সমাধিতে গিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি হযরত শাহ্ মখ্দুম রুপোস(রহ) এর মাজার জিয়ারত করেন।

প্রতিক বরাদ্ধ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজশাহী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান বলেন, তিনি জনগণের সাথে আছেন। জনগণের সুখে দু:খে তিনি আছেন এবং সারাজীবন থাকবেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, নির্বাচিত হলে পবা উপজেলার রাস্তাঘাট শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। শুধু তাইনয় বাল্যবিবাহ এবং যৌতুক বন্ধ করা হবে। তিনি বলেন, বর্তমানে সব থেকে বড় সমস্যা হচ্ছে, মাদক। এই মাদকের কারনে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যে কোন মূল্যে উপজেলা থেকে মাদক নির্মূল করা হবে।

ওয়াজেদ আরো বলেন, অত্র উপজেলায় অনেক গরীব দু:খি মানুষ রয়েছে। ঐ সকল মানুষদের যাচাই বাছাই করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভূক্ত করা হবে। তিনি বলেন, প্রতিবন্ধি ও হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নের এবং কর্মসংস্থানের ব্যবস্থাসহ যুবসমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করে যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে বিরত রাখার ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, অত্র উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করছেন। আগামীতে নির্বাচিত হলে তিনি আরো বেশী করে সেবা করবেন বলে জানান তিনি। এ জন্য তিনি অত্র উপজেলাবাসীর সহযোগিতা, দোয়া ও ভোটারদের ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin