শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাভার্ড ভ্যান হতে চুরি হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি পুলিশ রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উচ্ছ্বসিত রাজশাহীবাসী: ভূমিমন্ত্রী মিনু প্রধানমন্ত্রী তারেক রহমান এর রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা সিনেমার স্টাইলে চলন্ত ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি,গ্রেপ্তার ৪ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে: রাজশাহীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা বিলবৈলঠা আদিবাসী বিদ্যালয়ে এনএজিআরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

প্রধানমন্ত্রী তারেক রহমান এর রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানর এর রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এবং জেলা পুলিশ সুপার মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin