বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিনে জেলা আ’লীগের আলোচনা ও দোয়া

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন পালিত হয়। বৃহস্পতিবার দুপুরে অলকার মোড় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নসারথী, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র শুভদিন উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন সভায় সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ আব্দুল ওয়াদুদ দ্বারা, উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও আলফোর রহমান, সদস্য নকিবুল ইসলাম নবাব, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আবু সালেহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মার্জিনা পারভীন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু। এছাড়াও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ।

সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে দেশ এত উন্নয়ন হয়েছে। তাঁর অক্লান্ত পরিশ্রমে আজ দেশ বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এই ৭৭ বছর বয়সেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আগামী বছরের প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে যেন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে সেজন্য নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান। সেইসাথে জামায়াত বিএনপি’র ষড়যন্ত্র রুখে দেয়ার পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin