রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ পেল কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ পেল কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। আজ বৃহস্পতিবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) অভিজিত সরকার। কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এ্যাডভোকেট দিল সেতারা চুনী, রাজশাহী জেলা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদুল হক সিদ্দিকী ও গোদাগাড়ী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আসফাক আলী।
এ সময়ে জেলা প্রশাসক বলেন, রাজশাহীতে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। এই অবস্থা থেকে জনগণকে বাঁচাতে র‌্যাপিড টেস্ট শুরু করেছে জেলা প্রশাসন। মানুষকে এক প্রকার জোর করে টেস্ট করানো হচ্ছে। আজ রাজশাহীতে এক হাজার জনকে পরীক্ষা করে মোট ১৩২জন দেহে করোনা পজিটিভ সনাক্ত করা হয়েছে। তাদের হোম কোরাইনটাইনে পাঠানো হয়েছে। এই ভাবে জনগণ পরীক্ষা করলে দ্রুত সংক্রমণ কমে আসবে বলে জানান তিনি। সেইসাথে সবাইকে সরকারী বিধি মেনে চলা এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না আসার পরামর্শসহ বাহির আসলে অবশ্যই মাস্ক ব্যবহার করার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin