রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

প্রসূতিদের টিকা নিয়ে যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে কোন টিকা বেশি কার্যকর, সেটি জেনেই তাদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। বুধবার (৪ আগস্ট) দুপুরে অধিদপ্তরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এবিএম খুরশীদ বলেন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ৭ আগস্ট থেকে টিকা দেওয়া হচ্ছে না। তাদের জন্য কোন টিকা বেশি কার্যকর তা ভেবে এটা দেওয়া হবে। তবে তাদের টিকা দেওয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। তাদের দ্রুত টিকা দেওয়া হবে।

তিনি বলেন, যাদের এনআইডি নেই, তারা সংশ্লিষ্ট অফিসে আবেদন করলে দ্রুত তা দেওয়া হবে। এ বিষয়ে এনআইডি অফিসের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে। টিকা মজুদের প্রশ্নে তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধনের পর যারা টিকা পেতে মোবাইল ফোনে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানে আইসিটি বিভাগকে বলা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin