নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল এলাকায় “দেওপাড়া ইউনিয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড” নামে সমিতি গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে অত্র গ্রামের আমবাগান চত্বরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) রাজশাহী জেলা শাখার আয়োজনে প্রস্তাবিত “দেওপাড়া ইউনিয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড” নামে একটি সমিতি গঠনের উদ্দেশ্যে গ্রামবাসীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ‘খ’ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
অত্র সমিতির সভাপতি ইমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিসের জেলা ব্যবস্থাপক জুড গমেজ, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর শাখা ব্যবস্থাপক আবুল বাশার, দেওপাড়া ইউপি ১নং ওয়ার্ডের সদস্য এমাজ উদ্দিন, বড় আমগাছী কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সমিতির সভাপতি তাজ উদ্দিন, কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি নুরুন নবী ও সাধারণ সম্পাদক নাঈম সরকার, আলহাজ, হোসেন আলী, প্রস্তাবিত সমিতির সদস্য আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, টুটুল ও সোহেলসহ সমিতির অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিগণ সমিতিতে ভর্তি ও সঞ্চয় জমাসহ সমিতির বিভিন্ন নিয়মকানুন ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন।