বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

প্রহসনের নির্বাচন দেশবাসী প্রত্যাখান করেছে: ঈশা

  • প্রকাশ সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত হলো বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বিএনপি’র পক্ষ থেকে পৃথিবীর ইতিহাসে সব থেকে হাস্যকর, প্রহসন, অগ্রহনযোগ্য ও বিনা ভোটেন নির্বাচন বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ জনগণ এই নির্বাচনে অংশগ্রহন করেননি। দেশের প্রতিটি ভোটকেন্দ্রে ছিলো ভোটার বিহিন। কেন্দ্রে কেন্দ্রে কুকুর, মুরগী ও হনুমান চড়তে দেখা যায়। সেইসাথে ছোট ছোট শিশুদের মাঠে ক্রিকেটসহ অন্যান্য খেলা খেলতে দেখা যায়।

সেইসাথে প্রকৃত ভোটার না যাওয়ায় অনেক কেন্দ্রে শিশুদের ভোট প্রদান এবং প্রায় সকল কেন্দ্রে জালভোট প্রদান করতে দেখা যায় বলে উল্লেখ করেন বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন থেকে শুরু করে হড়গ্রাম বাজারে শুভেচ্ছা লিফলেট বিতরণ পুর্ব বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন তিনি।

প্রহসনের এই নির্বাচন দেশবাসী প্রত্যাখান করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি ও সমমনা দলগুলো যে অহিংস আন্দোলন করে আসছে তার ফল তারা পেয়েছে। জনগণ এই আন্দোলনে অংশগ্রহন করে বর্তমান বিনাভোটের সরকার বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কেউ ভোটকেন্দ্রে যাননি বলে উল্লেখ করেন তিনি। এজন্য বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনগণকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে এই লিফলেট বিতরণ করা হয় বলে উল্লেখ করেন তিনি।

রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু ও তাঁতীদল মহানগর শাখার আহ্বায়ক আরিফুল শেখ বনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin