বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

প্রায় প্রতিদিনই কোর্টের বারান্দায় বিএনপি নেতাকর্মীরা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ পনের বছর ধরে দেশের প্রায় প্রতিটি কোর্টে হাজিরা দিচ্ছেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় রাজশাহীর বিভিন্ন কোর্টে হাজিরা দিয়ে চলছেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও। আর যে সকল মামলায় হাজিরা দিচ্ছেন তা প্রতিটি রাজনৈতিক, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে আখ্যায়িত করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক রাসিক মেয়র সংসদ ও সদস্য মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, রাজশাহীর শীর্ষস্থানীয় বিএনপি নেতা এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক বিভিন্ন মামলায় হাজিরা দিয়ে চলছে। এছাড়াও নতুন নতুন মামলায় আটক হচ্ছে। অনেকে বাড়ি ছেড়ে মাঠে ও অন্যের বাড়িতে রাত্রিযাপন করছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তিনি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ অন্যান্য নেতাকর্মীরা হাজিরা দেন।

এ বিষয়ে বিএনপি নেতা এডভোকেট শফিকুল হক মিলন বলেন, তিনি দীর্ঘ ছয়মাস সরকারের করা মিথ্যা রাজনৈতিক মামলায় দেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন। মঙ্গলবারে তিনি রাজশাহী জেল থেকে জামিনে মুক্ত হন। জামিনে মুক্ত হয়েই ২০১৫ সালে করা বিস্ফোরক মামলায় বৃহস্পতিবার মহানগর কোর্টে হাজিরা দেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, কোর্টের বারন্দায় বারান্দায় ঘুড়তে ঘুড়তে তারা কোর্টকে বাড়ি হিসেবে ধরে নিয়েছেন।

এ বিষয়ে অত্র মামলার আইনজীবী আলহাজ¦ আলী আশরাফ মাসুম বলেন, আওয়ামী সরকারের আজ্ঞাবাহিনীর করা বিস্ফোরক মামলায় বৃহস্পতিবার ঐ শীর্ষ তিন নেতাসহ অন্যান্যরা কোর্টে হাজিরা দেন। এই মামলায় সকলেই জামিনে রয়েছেন বলে জানান এই আইনজীবী। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন মহানগর ৬নং ওয়ার্ড সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ ও পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin