বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বালিকা বিভাগে রাজশাহী জেলা ও রাসিক ফাইনালে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগে রাজশাহী জেলা ও সফররত সিরাজগঞ্জ জেলা গোল শুন্য ড্র করলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে রাজশাহী ৪-৩ গোলে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে। দিনের অন্য খেলায় রাজশাহী সিটি কর্পোরেশন ও নওগাঁ জেলা গোল শুন্য ড্র করলে এ খেলাও ট্রাইব্রেকারে গড়ায়।

ট্রাইব্রেকারে রাাজশাহী সিটি কর্পোরেশন ৬-৫ গোলে সফররত নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। এদিকে রাজশাহী শাীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে রাজশাহী জেলা ১-০ গোলে সফররত পাবনা জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের শপ্না জয়সুচক গোলটি করেন। অপর খেলায় রাজশাহী সিটি কর্পোরেশন ১-০ গোলে সফররত বগুড়া জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। বিজয়ী দলের মেহনাজ জয়সুটক গোলটি করেন। আগামী শনিবার বালক বালিকা বিভাগে রাজশাহী জেলার সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin