নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ নং ব্যাটালিয়ন শাহাপুর বিজিবি ক্যাম্পের আওতাধীন শাহাপুর বিওপির উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার ইউসুফপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহাপুর পশ্চিমপাড়া এলাকার গরীব ও দুস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শাহাপুর বিজিবি ক্যাম্পের আয়োজনে সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, পিএসসি। সার্বিক সহযোগিতায় ছিলেন ১ বিজিবির বিওপি কমান্ডার মহিউদ্দিন।
এসময় ১ নং ইউসুফ পুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য রিংকু, ৩ নং ওয়ার্ড সদস্য মাসুদ আলী, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য লুৎফর রহমান ও ৪,৫,৬ ওয়ার্ডের নারী সদস্য রিনা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রত্যেকটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি তেল ও ১ কেজি আলু প্যাকেট করে বিতরণ করেন বিজিবি।