মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

বঙ্গবন্ধুর মুত্যু বার্ষিকীতে রাসিক ৩নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাসিক ৩নং ওয়ার্ড এর কাউন্সিলর কামাল হোসেনের আয়োজনে সোমবার অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়। সেইসাথে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র ওয়ার্ডের রেলগেট সংলগ্ন স্থানে খাবার বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাফেজিয়া মাদ্রাসা শিক্ষক শরিফুল ইসলাম ও কাউন্সিলরের ছেলে সোহান শাকিল শিমুলসহ অন্যান্য অতিথি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর বলেন, জাতির জনক মানেই বাংলাদেশ। বাংলাদেশ মানেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্যই আজ বাঙালী জাতি মাথা উঁচু করে কথা বলতে পারছে। স্বাধীনভাবে চলাচল করতে পারছে। আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পুরন করছেন।

তাঁর চেষ্টা ও পরিশ্রমে বাংলাদেশ এখন তলাবিহিন ঝুড়ি থেকে বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। সেইসাথে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ঘোষনা দিয়েছেন। এই ঘোষনা বাস্তবায়ন করতে আওয়ামী লীগের সাথে থাকার জন্য উপস্থিত জনগণের প্রতি বাহ্বান জানান কাউন্সিলর কামাল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin