বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বরেন্দ্র অঞ্চলের জনপদ বাঁচাতে নদীগুলো সুরক্ষার দাবি

  • প্রকাশ সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের জনপদকে বাঁচাতে নদীগুলো সুরক্ষার দাবি জানানো হয়। রোববার দুপুরে রাজশাহীর সাহেববাজার জিরোপয়ন্টে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ) এর আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী শুধু নদী নয়, জীবন যদি বাঁচাতে হয়, পরিবেশ যদি রক্ষা করতে হয়, উর্বরতা যদি বাড়াতে হয়, উৎপাদনশীলতা যদি বজায় রাখতে হয়, প্রাকৃতিক ভারসাম্য যদি রক্ষা করতে হয়, বরেন্দ্র অঞ্চলের খরা যদি মোকাবিলা করতে হয় তাহলে নদী দখল ও দূষণ বন্ধ এবং খনন ও সংরক্ষণের কোনো বিকল্প নেই। নদী উন্নয়নে রয়েছে সব উন্নয়নের মূলে। বিশেষ করে টেকসই ও অভিঘাত সহনশীল বৈচিত্র্যপূর্ণ, বৈষম্যহীন নগর ও পরিবেশ উন্নয়নের চাবি কাঠি। তাই নদী ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণই সার্বিক উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনিম জামালের সভাপতিত্বে এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় আদিবাসী যুব পরিষদ রাজশাহী শাখার সভাপতি উপেন রবিদাস, বারসিক বরেন্দ্র অঞ্চলের প্রোগ্রাম অফিসার অমৃত সরকার, ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউল আলীম শাওন, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সেভ দি ন্যাচার অ্যান্ড লাইফের চেয়্যারম্যান মিজানুর রহমান মিজান, নবজাগরণ ফাউন্ডেশনের সদস্য লিমন সরকার, সচ্ছলতা অ্যাসোসিয়েশনের সাধারণ সস্পাদক সালমান ফারসিসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin