বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন চান এমপি মিলন ঐতিহ্য রক্ষায় হরিয়ান সুগার মিলের আধুনিকায়ন চান এমপি মিলন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তারেক রহমান: এমপি মিলন নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে সরকার: মিলন বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল: ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি-মেলা ২০২৬ সম্পন্ন নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষাদেয়ালের দাবিতে ক্ষোভ সারের চাহিদা-বরাদ্দে অসামঞ্জস্য, সংকট মোকাবিলায় সাত দফা দাবি ডিলারদের গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়ার আহ্বান

বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষাদেয়ালের দাবিতে ক্ষোভ

  • প্রকাশ সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বর্ণালী মোড় থেকে যাদুঘর হয়ে সাহেববাজার অভিমুখী ব্যস্ততম সড়কটির সংস্কারকাজ দীর্ঘ দেড় বছর ধরে ঝুলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার নগরবাসী। সংস্কারের ধীরগতির পাশাপাশি সড়ক সংলগ্ন হেতমখাঁ এলাকার ‘চৌধুরী পুকুরপাড়ে’ কোনো সুরক্ষাবেষ্টনী না থাকায় প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে মুসলিম হাই স্কুল এবং বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। পুকুরপাড়ে গার্ডওয়াল না থাকায় যেকোনো সময় শিশু বা যানবাহন পুকুরে পড়ে প্রাণহানির মত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা। এছাড়াও বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটিতে হাঁটু সমান পানি জমে যায়। এতে রিকশা, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। উপশহর, তেরখাদিয়া ও ডাবতলা থেকে সাহেববাজার যাতায়াতের অন্যতম প্রধান এই রুটটিতে যাতায়াত ব্যাহত হওয়ায় কার্যত গৃহবন্দী হয়ে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয় চৌধুরী বাড়ির বাসিন্দা শিশির জানান, “বাড়ির সামনে পুকুর ঘেঁষে রাস্তাটি গেছে। অবিলম্বে পুকুরপাড় উঁচু করে দেয়াল না দিলে যেকোনো যান বা পথচারী নিচে পড়ে বড় দুর্ঘটনার শিকার হতে পারে।

“নাজ গার্ডেনে”র মাইনুল রেজা সনি জানান, দৈনন্দিন প্রয়োজনে এই রাস্তা দিয়ে রিকশা বা অটোরিকশায় যাতায়াত করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। অতিরিক্ত ঝাঁকুনির কারণে যাত্রী ও সাধারণ পথচারীরা বিশেষ করে বয়োবৃদ্ধ, নারী ও রোগীরা মারাত্মক শারীরিক কষ্ট ভোগ করছেন। অনেক সময় যাতায়াত করতে গিয়ে ঘাড় ও কোমরের গুরুতর সমস্যা তৈরি হচ্ছে আমাদের।

পথচারী হাসিবুল বলেন, “দীর্ঘদিন ধরে কাজ চলায় যাতায়াত ভীষণ কষ্টকর হয়ে পড়েছে। কবে যে রাস্তার কাজ শেষ হবে? হলেই আমরা বাঁচি। হেতমখাঁ কাস্টমস মোড়ের ব্যবসায়ী ফয়সাল ও বাবু জানান, দীর্ঘদিনের খোঁড়াখুঁড়ির কারণে বাইরের ক্রেতারা আসতে পারছেন না; ফলে ব্যবসা-বাণিজ্য একেবারে ধসে পড়েছে। রিকশাচালক করিম জানান, খানাখন্দে ভরা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে পার্টস ভেঙে বারবার লোকসানের মুখে পড়তে হচ্ছে।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন (পরাগ) ‘ভয়েজ বাংলা’-কে জানান, ১০ নম্বর ও ২৭ নম্বর ওয়ার্ডের রাস্তার কাজের দুই প্রকল্প মিলে (প্যাকেজ) আনুমানিক খরচ ধরা হয়েছে দুই কোটি ৫৯ লক্ষ টাকা। ০.তিনি বলেন, “রাস্তার কাজ প্রায় শেষের দিকে। বর্ষার কারণে কাজ সাময়িক বন্ধ রয়েছে। আশা করছি আগামী মাসের মধ্যে বিটুমিন ও পাথর ঢালাই দিয়ে রাস্তাটির কাজ শেষ করতে পারব।” চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষাদেয়াল নির্মাণের বিষয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, “বিষয়টি আমাদের নজরে রয়েছে। প্রশাসকের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নগরীর অন্যতম ব্যস্ত এই সড়কটির কাজ দ্রুত শেষ করার পাশাপাশি চৌধুরী পুকুরপাড়ে শক্ত সুরক্ষাদেয়াল নির্মাণের জন্য রাসিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin