শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বাংলাদেশ কারিগরী কলেজ শিক্ষক সমিতি’র মিলন মেলা ও সংবর্ধনা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কারিগরী কলেজ শিক্ষক সমিতি রাজশাহী মহানগরের আয়োজনে মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রাজশাহী পার্ক সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে রাজশাহী মহানগরের সকল কারিগরী প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী পরিবারের সদস্য সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

বাংলাদেশ কারিগরী কলেজ শিক্ষক সমিতি রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মারুফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, বাকশিস রাজশাহী মহানগরের সভাপতি নুরুল ইসলাম, বাকশিস জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মধু, বাকশিস মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ এ.এস.এম সুলতানুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফজলে রাব্বী আরেফিন।

এছাড়াও অত্র কমিটি সমুহের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন কারিগরী কলেজের শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় অত্র কমিটির পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin