রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাংলাদেশ পুলিশ পুলিশ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের মেধাবী সন্তানদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আরআরএফ, রাজশাহীতে “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০” এর রাজশাহী বিভাগের ৮টি জেলা ও আরআরএফ, রাজশাহীসহ মোট ৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট, সম্মাননাপত্র, সম্মানীর অর্থ ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জ ডিআইজ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহী এবং পুলিশ সুপার রাজশাহীসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি পুলিশ পরিবারের সন্তানদের উদ্দেশ্যে বলেন “তোমরা মেধার বিকাশ ঘটিয়ে শুধু তোমাদের পিতা-মাতার মুখ উজ্জল করোনি, সেই সাথে তোমরা পুলিশ পরিবারের মর্যাদাও অক্ষুন্ন রেখেছো। তোমরাই পুলিশের অ্যাম্বাসেডর”। তিনি আরো বলেন ২০৪১ সালের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় তোমরা হবে মূল কারিগর। তোমাদের ভিতর কেউ হবে চাকরিজীবি, সমাজসেবী, খেলোয়াড়, সাহিত্যিক ও রাজনীতিবীদ।

নিজের মেধাকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উপস্থিত শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। সেইসাথে অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহবান জানান ডিআইজি। বক্তব্য শেষে ডিআইজি সকল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানীর অর্থ প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin