বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রথম সাঁওতাল আইনজীবী প্রভাত টুডু’র গণসংবর্ধনা

  • প্রকাশ সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে থেকে বাংলাদেশের সুপ্রীম কোর্টের প্রথম আইনজীবী হলেন এডভোকেট প্রভাত টুডু। তাঁকে রোববার গণ সংবর্ধনা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমনুরা মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনা প্রদান করা হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর আয়োজনে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠন সমূহ তাকে এই সংবর্ধনা প্রদান করে। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান (লুৎফর), বীর মুক্তিযোদ্ধা ফিলিপ মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কর্নেলিয়াস মুরমু, কোষাধ্যক্ষ মদন হাঁসদা, আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খূদা, ঝিলিম ইউপি প্যানেল চেয়ারম্যান-১ ও ২নং ওয়ার্ড সদস্য মাসুদ পারভেজ, ১,২ও৩ নং ওয়ার্ড সদস্য জোহরা বেগম, ৬নং ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম। এসময় এডভোকেট প্রভাত টুডুকে নিয়ে এলাকাবাসী ঝিলিম বাজার হতে আমনুরা মিশন পর্যন্ত ঢাকঢোল, মাদল নাকড়া নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করে। সেইসাথে আদিবাসী সাঁওতাল সমাজের নিজস্ব রীতিতে তাকে বরন করে নেওয়া হয়।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক প্রদীপ হেমব্রম এর সঞ্চালনয় আরো উপস্থিত উত্তরবঙ্গ আদিবাসী চাঁপাইনবাবঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কর্নেলিয়াস মুরমু, আমনুরা মিশন গ্রামের মন্ডলী পরিচালক ও আমনুরা মিশন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ডেভিড ধনাই হেমব্রম, সাবেক শিক্ষক হরিদাস হেমব্রম, নাচোল ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুব সংঘের সভাপতি যতীন হেমব্রম, আমনুরা মিশন যুব সংঘের সভাপতি জিহেস্কেল মুরমু।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন ‘সত্যি এটা খুব গর্বের যে সাঁওতাল সম্প্রদায় তাদের নিজ্বস্ব একজন নক্ষত্র কে পেল দেশের সর্বচ্চ আদালতে আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এটা আপনাদের জন্য যেমন গর্বের তেমনি পুরো চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য গর্ব। কারন এডভোকেট প্রভাত টুডু এখন শুধু আপনাদের সম্পদ নয় পুরো জেলাবাসীর গর্ব, দেশের গর্ব। এমন প্রভাত টুডু যদি আপনাদের ঘরে ঘরে তৈরি হয় তাহলে আপনাদের অধিকার আদায়ে সময় লাগবে না।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin