নিজস্ব প্রতিবেদক: বাঘা উপজেলা বিএনপি’র আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত), রাজশাহী জেলা বিএনপি’র সাবেক আহবায়ক, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম। চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সফল সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস আলী তালুকদার। আড়ানী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দিন। চারঘাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি কাইম উদ্দিন সরকার। বাঘা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ ভাই।
চারঘাট উপজেলা বিএনপি’র সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন ও জহুরুল ইসলাম জহুর, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এনামুল ইসলাম, বাঘা উপজেলা কৃষকদলের সভাপতি বিদ্যুৎ হোসেন, বাঘা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিটলার মন্ডল, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাহারাইন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক স্বপন সরকার, বাঘা শাহ্দৌলা সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা যুবদলের সদস্য আল আমিন।
এছাড়াও চারঘাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক তমাল, চারঘাট পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সান্টু। মনিগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল ও চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলামসহ বাঘা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিএনপি একটি সুসংগঠিত ও সুশৃংখল দল। দীর্ঘদিন সরকারে না থেকেও এই দলের নেতাকর্মীরা দেশের সেবা করে যাচ্ছে। অথচ বর্তমান সরকার দেশের সেবা করার নামে দেশের মানুষকে শোষন ও নিপিড়ন করছেন। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থশূণ্য করে ফেলেছে। দেশের রিজার্ভ কমতে শুরু করেছে। বর্তমানে দেশ সংকটাপূর্ন অবস্থায় রয়েছে। যে কোন সময়ে শ্রীলঙ্কার মত অবস্থা হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, দেশের এই অবস্থা থেকে উত্তরণ পেতে বিএনপি’র কোন বিকল্প নাই। আর বিএনপিকে সরকার গঠন করতে হলে দলীয় সরকারের অধিনে নয়, অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন করতে হবে। এই নির্দলীয় সরকার নিয়ে আসতে হলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। যেকোন সময় সরকার পতনের আন্দোলন শুরু হবে। এই আন্দোলনে সকলকে রাজপথে নেমে একদফা দাবী আদায়ে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।