বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি নেতা আলমগীর অসুস্থ হয়ে আইসিইউ-তে ভর্তি

  • প্রকাশ সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি রাজশাহী পবা উপজেলা যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ব্রেইন স্ট্রোক করে আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সকাল সাড়ে ৯টায় অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। প্রথমে তাঁকে ৭নং ওয়ার্ডে ভর্তি করলেও অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। এখন তিনি সেখানে রয়েছেন বলে জানান যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।


তিনি বলেন, ভর্তি থেকে তিনি সারাদিন মেডিকেলে আলমগীরের চিকিৎসা সেবায় সহযোগিতা করছেন। তিনি বলেন, ডাক্তার তাঁর অবস্থা ভাল নয় বলে জানিয়েছেন। আলমগীরের অসুস্থতার খবর পেয়ে তাঁর খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, আলমগীর হোসেন পবা উপজেলা বিএনপি’র অন্যতম একজন নেতা। তিনি পুরো উপজেলা বিএনপিকে আগলিয়ে রেখেছেন। তাঁরমত নেতার দলের জন্য অতি প্রয়োজন বলে উল্লেখ করে আবার তাঁর সুস্থ্যতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin