বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি নেতা এড. কবীর হোসেন’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম এডভোকেট কবীর হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ মাগরিব নগরীর বিএনপি দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন কৃষক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী ও বজলুল হক মন্টু, মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। মাহফিল সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মরহুম এডভোকেট কবীর হোসেনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোকপাত করেন। বক্তব্য শেষে দোয়া করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin