নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল মনির এর বোরবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বর্ষিয়ান এই নেতার রুহের মাগফিরাত কামনা করে রোববার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কামরুল মনির স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক ও মহানগর বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী ইশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেনর এডভোকেট এনামুল হক। মুক্তিযোদ্ধা কামরুল মনির স্মৃতি পরিষদের সদস্য সচিব গোলাম মোস্তাফা মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শাফিকুল হক শাফিক, জয়নাল আবেদীন শিবলি ও বজলুল হক মন্টু, প্রয়াত কামরুল মনিরের ছোট ভাই জাহিদ ইকবাল বাবলা।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আসরাফ জামান আব্বু, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আরেফিন কনক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুউজ্জামান জনি ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ।

প্রধান অতিথি বলেন, কামরুল মনির রাজনীতির পাশাপাশি আইন বিভাগে লেখাপড়া করেন। লেখাপড়া শেষে রাজশাহী জজ কোর্টে তিনি আইন পেশা শুরু করেন। এক সময়ে তিনি রাজশাহী জেলা জজ আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাজশাহী বরেন্দ্র কলেজের সাবেক সভাপতি ছিলেন। শুধু তাই নয় এই নেতা উত্তর জনপদ থেকে প্রকাশিত প্রথম শ্রেণির একমাত্র জাতীয় পত্রিকা, দৈনিক বার্তার সাবেক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং দৈনিক বার্তা ট্রাষ্টি বোর্ডের মেম্বার ছিলেন।
তিনি দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জীবনের সাথে যুদ্ধ করে জনগসেবা করে যান। তিনি বলেন, তিনি বহু লোককে বিনা অর্থে আইনী সেবা প্রদান করেছেন। এজন্যও তিনি অনেক ব্যক্তি ও অকালত পাড়ায় পরোপোকারী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বর্ষীয়ান এই নেতা ২০২১ সালের ১৮ জুন ৭১ বছর বয়সে ইন্তেকাল করে চিরদিনের জন্য পরোপারে চলে যান বলে উল্লেখ করেন তিনি। আলোচনা ও বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।