নিজস্ব প্রতিবেদক: জামিনে মুক্ত হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন জামিনে মুক্ত হলেও অন্য দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুণরায় কারাগারে পাঠিয়েছে। তিনি বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন। বিশস্ত সূত্রে জানা গেছে আরএমপি বোয়ালিয়া থানায় করা ৩৬ ও ৪৬ নম্বর মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে।
উল্লেখ্য ২৮ জুলাই ঢাকায় এক দফা আন্দোলনের অংশ হিসেবে মহাসমাবেশে যোগ দিতে গেলে তাঁকে আটক করা হয়। এই মামলায় রোববার জামিন পেলেও তাঁকে অন্য মামলায় আটক দেখানো হয়েছে। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাঁকে আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে রাজশাহী পবা ও মোহনপুর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রাজশাহী মহানগণের যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।