নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১০নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা বৃহস্পতিবার বিকেলে হেতম খাঁ মুসলিম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আওয়াল চুমু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শাফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, জেলা কৃষক দলের আহ্বায়ক সরফুজ্জামান শামীম, রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় মহানগর বিএনপি’র সদস্যগণ এবং অত্র ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মী সভায় আহ্বায়ক হিসেবে ৩জন এবং সদস্য সচিব হিসেবে মোট ৫জন প্রতিদন্দিতা করেন।
প্রধান অতিথি বলেন, বিএনপিকে এই সরকার নিশ্চিন্থ করতে চেয়েছিলো। কিন্তু এই পনের বছরে একটি বিএনপি নেতাতো দুরের কথা একজন কর্মীকেও তারা নিতে পারেনি। বিএনপি পূর্বের থেকে আরো বৃদ্ধি পেয়েছে। যার প্রমান কর্মী সভায় দেখা যাচ্ছে। প্রতিদন্দি দেখে আওয়ামী লীগের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন দেখে ভীত হয়ে মিথ্যা মামলা ও আটক শুরু করেছে। সেইসাথে থানায় নিয়ে নির্যাতন করছে। মিথ্যা ও ফরমায়েশি রায় প্রদান করছে। কিন্তু এভাবে আর বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা। সকল বাধা দু-পায়ে দলে দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘন্টা বাজিয়ে দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে কর্মী সভায় স্বতস্ফুর্ত অংশগ্রহন করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।