নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি ভালবাসা ও দলের কার্যক্রম এবং আদর্শ দেখে বিএনপিতে যোগ দিলেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জার্জিস কাদির। তিনি শনিবার বিএনপি রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে অনশন কর্মসূচীতে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অনশন কর্মসূচীর প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু জার্জিস কাদিরকে ফুল দিয়ে বরণ করে নেন।
বরণ শেষে জার্জিস কাদির এই সরকারের নানা অপকর্ম তুলে ধরে বলেন, এই সরকারের প্রধান তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করছে। বেগম জিয়ার কিছু হলে এই দায় সরকাকেই নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আসছে সকল প্রকার আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহন করার প্রতিশ্রুতি দেন।