রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিএনপি’র আন্দোলনে সরকার দিশেহারা হয়ে পড়েছে, নওহাটায় বিএনপি’র ইফতার মাহফিলে : মিলন

  • প্রকাশ সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহত গণতান্ত্রিক ও জনগণের দল হচ্ছে বিএনপি। বিএনপি কখনো সন্ত্রাস ও দেশবিরোধী কাজ করে না। বিএনপি মানে দেশের উন্নয়ন ও দেশের মানুষের শান্তি। বিএনপিকে দেশ বিদেশের সবাই ভালবাসে। বিএনপির জনপ্রিয়তাকে ভয় পেয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকার আইন শৃংখলা বাহিনীকে ব্যবহার করে বার বার একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে আছে। এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করতে বিএনপি দশ দফা কর্মসূচী ঘোষনা করেছে। এই কর্মসূচী বাস্তবায়ন করতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন করছে।

রাজশাহীর নওহাটা মহিলা কলেজ মাঠে, নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিগত আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বিএনপি’র চলমান আন্দোলন দেখে এই বিনা ভোটের সরকার ভীত হয়ে পড়েছে। কোনদিকে কুল কিনারা না করতে পেরে দিশেহারা হয়ে পড়েছে। এখন আইনশৃংখলা বাহিনী দিয়ে বিএনপি’র ইফতার মাহফিলও পন্ড করার চেষ্টা করছে। শুধু তাই নয় ইফতার মাহফিলে হামলা করছে। কিন্তু এগুলো আর চলতে দেয়া হবেনা। এই ফ্যাসিস্ট সরকারের মেয়াদ আর বেশীদিন নাই। এই সরকারের সাথে থেকে যারা অতি উৎসাহী হয়ে বিএনপি’র সভা-সমাবেশ করতে বাধা ও নির্যাতন করছে তাদের চিন্থিত করে রাখা হচ্ছে। সময় মত তাদের আইনের আওতায় এনে কঠোর বিচার করা হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।

তিনি বলেন এই ফ্যাসিস্ট সরকারের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি এখন মাঠে আছে। নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া কোনভাবেই এদেশে আর জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন হতে দেয়া হবেনা। বিএনপি’র ১০দফা বাস্তবায়ন হলেই এদেশে নির্বাচন হবে। আর এই ১০ দফা বাস্তবায়ন করতে বিএনপি’র চলমান আন্দোলনকে আরো বেগমান করতে এই ধরনের কর্মসূচী চলমান থাকবে। সেইসাথে ঈদের পরে এক দফা এক দাবীতে বিএনপি সকল সমমনাদলদের সাথে নিয়ে রাজপথে আন্দোলন আরো বেগমান করবে। এই আন্দোলনে সকল নেতাকর্মী ও শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে দেশ জাতীর শান্তি এবং বেগম খালেদা জিয়াসহ অসুস্থ সকল মানুষের সুস্থ্যতা কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ মৃত সকল মুসলিম নর-নারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ মিলে অত্র কলেজ মাঠে একসাথে ইফতার করেন প্রধান অতিথি।

নওহাটা পৌর বিএনপি আহ্বায়ক ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ ও মোজাফ্ফর হোসেন মুকুল ও মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

এছাড়ার নওহাটা পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি নজির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, নওহাটা পৌর বিএনপি’র সিনিয়র সম্পাদক মোর্তুজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম,কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা কৃষক দলের সদস্য দস্তগীর রানা, পবা উপজেলা যুবদলের আহ্বায়ক তাইজুল ইসলাম, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, যুগ্ম আহ্বায়ক আজাদ সরকার, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তৈমুর, নওহাটার পৌর যুবদল নেতা মকসে, জিয়াউর রহমান ও ইলিয়াস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিলন, জেলা যুবদলের সদস্য ইফতেখাইলরুল, পবা উপজেলা যুবদলের সদস্য রফিকুল,পবা বিএনপি’র সদস্য রমজান আলী, জেরা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না বেগমসহ নওহাটা পৌর ও পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, থানা ও পৌরসভার বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের যুগ্ম আহ্বায়কগণসহ অন্যান্য সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin