বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

বিএনপি’র সাবেক এমপি নাদিম মোস্তফার ইন্তেকাল

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি) এডভোকেট নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না—– রাজিউন)। রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, রিমান্ডে বিএনপি নেতা নাদিম মোস্তফাকে অমানুষিক নির্যাতন করার পর থেকেই তিনি হার্টের অসুখসহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার সকালে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২দিকে তিনি মারা যান। মিজানুর রহমান মিনু আরও বলেন, ‘ইতোমধ্যে নাদিম মোস্তফাকে বহনকারী মরদেহবাহী গাড়ি ঢাকা থেকে রওয়ানা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে মরহুমের জানাযার নামাজ আজ সোমবার সকাল ১০টায় দুর্গাপুওে এবং বেলা ১১টায় পুঠিয়ায় অনুষ্ঠিত হবে। এছাড়াও দুপুর ২ টায় রাজশাহী মহানগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ।

এদিকে সাবেক এমপি নাদিম মোস্তফার ছোট ভাই সাঈদ হাসান জানিয়েছেন, ‘তিনি হৃদরোগ, উচ্চ ডায়াবেটিসহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি রাজধানী ঢাকায় তার গুলশানের বাসায় অবস্থান করছিলেন। রোববার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর নাস্তা করেছেন। এরপর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য এডভোকেট নাদিম মোস্তফা ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin