রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোিগ সংগঠনের আয়োজনে আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় টায় নওহাটা পুরাতন পবা থানার নিকটবর্তী মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে নওহাটা পৌর বিএনপি’র আহবায়ক ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক। এসময়ে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, পবা উপজেলা যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি সুলতান আহম্মেদ, সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুল, নওহাটা পৌর সাবেক কাউন্সিলর আফজাল হোসেন, সাইদুর রহমান, বতর্মান কাউন্সিলর নাজিম উদ্দিন, জেলা বিএনপি’র সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল খালেক, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন চেয়ারম্যান, জেরা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না বেগম।

আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর যুবদলের আহবায়ক সুজন মোল্লা, যুগ্ম সাধারণ স্মপাদক ইফতেখারুল ইসলাম জনি, নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজাদ আলী, মমিনুল ইসলাম মমিন, পবা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলামিন, যুগ্ম আহবায়ক হাসান আলী, রানা, প্রিন্স ও সাদ্দাম, সদস্য হাফিজ, নওহাটা পৌর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব সজল, যুগ্ম আহবায়ক রাজন, সাকিব, সুমন ও মেহেদি ও মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল হোসেনসহ পৌর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের ও অঙ্গ ও সহযোগি সংগঠনের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এই সরকার করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করছে। আর এটাকে ঢাকতে এখন বাংলার রাখাল রাজা, গণগন্ত্রের পুরোধা, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, উন্নয়নের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে। তাঁর খেতাব বাতিল এবং মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলছে। সেইসাথে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার লাশ তুলে ফেলে কবর স্থানান্তরের ষড়যন্ত্র করছে এই সরকার। বাংলার স্বাধীনতাকামী ও জাতীয়তাবাদে বিশ্বাসী সকল মানুষ এই ষড়যন্ত কঠোর হস্তে দমন করবে বলে জানান তিনি। সরকারের এই হীনমন্যতা ও ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

বক্তব্য শেষে বেগম জিয়ার সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত সদস্য, সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফেরাত ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin