বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান’র প্লট পরিদর্শন ও গাছের চারা রোপন

  • প্রকাশ সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণের লক্ষ্যে উচ্চমূল্য অপ্রচলিত ফলের প্রদর্শণী প্লটগুলো পরিদর্শণ ও চারা রোপণ করেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান এবং বিএমডিএ এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ।

বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় গোদাগাড়ী জোন-১ দপ্তরের বিপরীতে তাঁর এই গাছের চারা রোপন করেন। এ সময় তিনি সকল চারা ঠিকমত লাগানো এবং যত্নসহকারে পরিচর্যা করতে সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করেন। চারা রোপনের পর দোয়া করা হয়। পরে তিনি গোদাগাড়ী জোন-১ অফিস ভবন পরিদর্শণ করেন এবং জোনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এ.টি.এম রফিকুল ইসলাম,শরীফুল হক। এছাড়াও রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান, সংশ্লিষ্ট জোনের সহকারী প্রকৌশলী রফিকুল হাসান, সহকারী ব্যবস্থাপক (কৃষি) মনিরুল ইসলাম ও হাফিজুল কবীর, গণ্যমান্য ব্যক্তিবর্গ ফরিদ উদ্দীন ও নুরুন্নবী (রাজু) উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin