রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে চারঘাট উপজেলা ও পৌর বিএনপি’র আলোচনা সভা ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র দুইদিন পরেই ৩ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় গণসমাবেশ। নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডি, জ্বালানি ও ভোজ্য তেল ও নিত্য পণ্যেও অসনীয় মূল্য বৃদ্ধি, গণপরিবহনের অসহনীয় ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের হত্যার প্রতিবাদ ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই গণসমাবেশ সফল করতে রাজশাহীর চারঘাট উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মঙ্গলবার রাতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাঘীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, চারঘাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি কায়েম উদ্দিন সরকার, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সদস্য আকবর আলী সরকার।

আরো উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, চারঘাট পৌর যুবদলের সাবেক সফল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুজ্জামান তিতাস, চারঘাট পৌর যুবদলের সাবেক যুগ-আহবায়ক আহসানুল হক রাজিব, চারঘাট পৌর যুবদলের সদস্য সচিব হাসান আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব জাহান রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আতিক হোসেন, ইউসুফপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিলন হোসেন ও চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম। সভা সঞ্চালনা করেন চারঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সরকার জনগণের উপর কঠিন শিলা হয়ে চেপে বসে আছে। তারা এখান থেকে আর হঠতে চাচ্ছেনা। জনগণের উপর সকল ধরনের নির্যাতন ও অত্যাচার করে ক্ষমতাকে চিরস্থায়ী করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। বিনা ভোটের এই সরকার কখনো জনগণের মঙ্গল চায়না। সরকারের এসব অপকর্মের প্রতিবাদে দেশব্যাপি জনগণ ফুঁসে উঠেছে। বিএনপি এই জনগণকে নিয়ে যখন সরকারের এসব নানা অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করছে তখনই সরকারের পক্ষ থেকে বিরোধী দল ও সাধারণ জনগণকে দমনের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের দিয়ে গুলি করে নির্বিচারে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের হত্যা করছে।

আওয়ামী সন্ত্রাসীদের লেলিয়ে নির্যাতন ও খুন করছে। এসব আর চলতে দেয়া হবেনা। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ নীতিতে বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ চলবে বলে উল্লেখ করেন তিনি। আর এ জন্যই ৩ডিসেম্বরের রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সব থেকে বেশী গুরুত্বপুর্ন। এই গুরুত্বকে প্রাধান্য দিয়ে ঠিক সময়ের মধ্যে মাদ্রাসা মাঠে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে উপস্থিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে হলুদ কার্ড দেখনোর জন্য আহ্বান জানান প্রধান অতিথি।
আলোচনা শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে বাজার ও চারঘাট এলাকার বিভিন্ন স্থানে জনগণের মধ্যে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin