মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজশাহীতে সেমিনার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’ এই স্লোগান নিয়ে ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়। এ দিবসটি ১৯৯৬সাল থেকে বিশ্বের প্রায় সকল দেশে পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবং সারা বিশ্বের সাথে একাত্বতা ঘোষনা করে রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয়। রাজশাহী ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদের আয়োজনে এবং আরশি মেডিকেল সাপ্লাইয়ার এর সহযোগিতায় নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী আই.এইচ.টি এর অতিথি শিক্ষক সেলিনা জাহান সোনিয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি এর অধ্যক্ষ ডাক্তার মাইনুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলেটেশন বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার তরিকুল ইসলাম খান তারেক, অর্থ্য বিভাগের কন্সালটেন্ট ডাক্তার কামরুজআজামান পারভেজ, আই,এফ,টি রাজশাহীর প্রভাষক শহিদুল ইসলাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ফিজিওিথেরাপিষ্ট ডাক্তার আনোয়ারুল ইসলাম।

এছাড়াও আই.এইচ.টির শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের ফিজিওথেরাপিষ্টগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপি সেমিনারে ফিজিওথেরাপির উপকারীতা ও কার্যকারীতা এবং প্রয়োগ বিষয়ে আলোচনা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin