রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু’র মৃত্যুতে রাসেল জামানের শোক

  • প্রকাশ সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল জামান । শোক বার্তায় তিনি বলেন, ১/১১ এর সময় প্রায় ২ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন তিনি।
রাজনৈতিক ব্যক্তি হিসেব এলাকায়, সর্বপরি রাজশাহী সিটিতে তাঁর ব্যাপক সুনাম ছিলো। তিনি সর্বদা মানুষের পাশে থাকতেন, সেবা করতেন এবং সবার দু:খে- কষ্টে পাশে থাকতেন। তিনি একজন দক্ষ মানবাধিকার সংগঠক ছিলেন। গুনি এই মানুষটির প্রয়ানে রাজশাহীবাসী একজন দক্ষ অভিভাবক ও সাহসী মানুষকে হারালেন বলে জানান তিনি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তাঁর জীবনের সকল গুনাহ মাফ করে দেয়ার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
উল্লেখ্য আজ শনিবার দুপুর আনুমানিক ১টার সময় মহানগরীর দরগাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু। কিডনি রোগে এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শেষে নিজ বাসাতেই ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যগুণগ্রাহী ও আত্মীয়-স্বজন ও রেখে গেছেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ১/১১ এর সময় প্রায় ২ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন তিনি।

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin