নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার এবং বিএনপি’র পক্ষ থেকে বলা হচ্ছে তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর মুখ দিয়ে রক্ত পরছে এবং ব্লাড প্রেশার কমে যাচ্ছে। বার বার তাঁকে রক্ত দিতে হচ্ছে। বেগম জিয়ার বোনও তাঁর শরীরের অবস্থা নিয়ে উদ্দিগ্ন। তিনসহ পরিবারের সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনেসর নেতাকর্মী এবং দেশবাসী তাঁর সুচিকিৎসার লক্ষে বিদেশে নেয়ার জন্য সরকারের নিকট দাবী জানালেও সরকার নানা ধরনের তালবাহানা করে কালক্ষেপন করছে।
এবস্থায় বেগম জিয়ার আশুরোগমুক্তি কামনায় সারা দেশের ন্যায় রাজশাহী জেলা ও মহানগরের সকল মসজিদে আজ শুক্রবার বাদ জুম্মা বিশেষ দোয়া করা হয়। জেলার বানেশ্বর খুঁটিপাড়া জামে মসজিদে দোয়ায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, আমিনুল হক মিন্টু, জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটু ও সদস্য সচিব নাজমুল হক।
এছাড়াও পুঠিয়া পৌরসভার মেয়র মামুন খান, পুঠিয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোন্তাজুর রহমান লালটু, পুঠিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব এন্তাজুল হক বাবু, দূর্গাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক জুবায়ের হোসেন, দূর্গাপুর পৌর বিএনপি’র সদস্য সচিব স্বপন, পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রাকিব, দুর্গাপুর পৌর বিএনপি নেতা ও মেয়র প্রার্থী আসাদুজ্জামান আবু হায়াত, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনকসহ রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত শেষে বাহিরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শাহীন শওকত বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণগন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত লাজুক অবস্থায় আছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য ডাক্তারগণ বিদেশে নেয়ার কথা বলছেন। এর প্রেক্ষিতে বেগম জিয়ার পরিবার থেকে বিদেশে নিয়ে চিকিৎসার করানোর জন্য আবদেন করলেও সরকার তালবাহানা করে কালক্ষেপন করছে। বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলার জন্যই সরকার এই পদ্ধতি অবলম্বন করছে।
তিনি আরো বলেন, খোদ সরকারের প্রধান, বেগম জিয়াকে বিদেশ নেয়ার বিরোধিতা করছেন। এ অবস্থায় বেগম জিয়ার আশুরোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা রাজশাহী জেলা ও মহানগরের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। তিনি বলেন, বেগম জিয়ার কিছু হলে সরকার পার পাবেনা। তাদের বিচারের আওতায় আনা হবে। বেগম জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা সরকার না করলে চলমান আন্দোলনকে আরো বেগমান করে দেশে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। দেশের এই অবস্থার জন্য সরকার দায়ী হবে বলে বক্তব্যে উল্লেখ করেন শাহীন শওকত। তিনিসহ উপস্থিত নেতৃবৃন্দ আবারও বেগম জিয়ার দ্রুত মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করার দাবী জানান।