রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজশাহীতে মহিলা নেত্রী টুকটুকির ভিন্ন ধরনের র‌্যালি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে রাজশাহীতে ভ্যান নিয়ে সারা শহর ঘুরে প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। তিনি ফেস্টুন নিয়ে ভ্যানে করে নগরীর কাজলা থেকে শুরু করেন এই র‌্যালি। এসময়ে তিনি বলেন, করোনা ভাইরাস, হার্ট, লিভার ও কিডনি রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছেনা।

যার ফলে তাঁর শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই সরকার জঘন্যতম ষড়যন্ত্র করে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে প্রেরণ করেছিলো। বর্তমানে তাঁকে অসুস্থ্যতার জন্য কারাগার থেকে মুক্তি দিলেও মুলত এই সরকার তাঁকে কারাগারেই রেখেছেন। তাঁকে চকিৎসার জন্য বিদেশে নিতে দিচ্ছেনা। এতে তাঁর অবস্থা ক্রমন্বয়ে আসংখ্যাজনক হয়ে পড়ছে। এ অবস্থায় বেগম জিয়ার কিছু হলে এ দায় সরকারকেই নিতে হবে বলে জানান তিনি।

টুকটুকি আরো বলেন, দেশের প্রতিটি মানুষ এখন কারাগারে বসবাস করছেন। কেউ প্রাণ খুলে কথা বলতে পারেন না। এই সরকারের অত্যাচারে জনগণ হাসতে ভূলে গেছে। নিত্যপন্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে হাঁপিয়ে উঠেছে জনগণ। প্রতিবাদ করতে গেলে হয় খুন, খুম কিংবা মামলায় জর্জড়িত হতে হচ্ছে। এছাড়াও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে।

জণগণ এই অবস্থা থেকে মুক্তি চায় উল্লেখ করে সরকার পতনের জন্য জনগণকে রাজপথে নেমে আন্দোলন করার আহবান জানান তিনি। সেইসাথে বেগম জিয়ার নি:শর্ত মুক্তির দাবী জানান এই নেত্রী। এসময়ে তার সঙ্গে ছিলেন জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি বেদানা, মহিলা দলের নেত্রী শিল্পি, লতিকা ও কনিকা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin