বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর জাসাস’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর এবং মহানগর জাসাস এর আহ্বায়ক এডভোকেট রজব আলীর স্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় জাসাস রাজশাহী মহানগরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাসাস রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজশাহী বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. সামিউল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা।


আরো উপস্থিত ছিলেন কৃষক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, জাসাস রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক এসসার খান, আব্দুর রাজ্জাক, সদস্য রেজাউল করিম ও সোহেল রানা জীবনসহ জাসাস এর অন্যান্য নেতাকর্মীবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেগম জিয়া ও রজবের স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin