নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্কে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী ও বজলুল হক মন্টু। উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগর সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসার হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই সরকার। তিনি গুরুতর অসুস্থ হলে তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে দেয়নি এই ডামি সরকার। দেশেই তাঁর ওপেন হার্ট সার্জারী করা হয়। এতে তাঁর জীবনের ঝুকি আরো বেড়ে গেল। এজন্য বেগম জিয়ার কিছু হলে দেশবাসী এই ফ্যাসিস্ট সরকারকে কোনভাবেই ক্ষমা করবে না বলে উল্লেখ করেন। বক্তব্য শেষে বেগম জিয়ার আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।