মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিএনপি দলীয় কার্যালয়ে মাহফিলে সভাপতিত্ব করেন রাহশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক এরশাদ আলী ঈশা।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম শাফিক, সদস্য জরিনা ও রিতা, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সারাদেশে গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বোচিত হত্যার প্রতিবাদ ও অসুস্থদের সুস্থ্যতা কামনা করে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে এই সরকারের গদি নড়বরে হয়ে গেছে। জনগণ আর এই ফ্যাসিষ্ট সরকারকে চায়না। তিনি আরো বলেন, এখন বিএনপি বেগম জিয়ার মুক্তি চায়না। বিএনপি চায় বেগম জিয়াকে মুক্ত করে আনতে।

বেগম জিয়াকে মুক্ত, তারেক রহমানকে দেশে ফেরত নিয়ে আসা ও দেশের মানুষকে এই বিনা ভোটের সরকারের কবল থেকে রক্ষা করতে আন্দোলনের কোন বিকল্প নাই। এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে পতনের জন্য এক দফা আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান সভাপতি। বক্তব্য শেষে বেগম জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশন্যাপি চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত ও অসুস্থ আছেন তাদের সুস্থ্যতা কামনা করেন বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin