নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে রাজশাহী মহানগর মহিলা দল মৌন মিছিল ও সমাবেশ করে। আজ বুধবার(১ ডিসেম্বর-২০২১) নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি এর নেতৃত্বে মৌন মিছিল শুরু হয়।

তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার জন্য এগিয়ে যেতে থাকলে পুলিশ তাদের বাধা প্রদান করেন। এসময়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। বার বার তারা পুলিশি ব্যাড়িকেট ভেঙ্গে যাওয়ার চেষ্ঠা করলেও পুলিশ তাদের কোনভাবেই বের হতে দেয়নি। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে পরে তারা কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, সিনিয়র সহ-সভাপতি মোসাম্মদ নুরুন্নাহার বেগম, সহ-সভাপতি নুরজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌসী ও মনোয়ারা, সাংগঠনিক সম্পাদক জনিরা খাতুন, দপ্তর সম্পাদক শাহিনা আকতার রোজি, ক্রীড়া সম্পাদক বিথি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী, সদস্য জান্নাতুন ফেরদৌস, শাহিনা বেগম, মনি, মুন্নি, শাহনা, জলি, গিনি, সাজেদা, তানিয়া ও সাবিনাসহ অন্যান্য সদস্য এবং নারী নেতৃবৃন্দ ও সমর্থকগণ।
সভাপতি বক্তব্যে বলেন, এই সরকার ক্ষমতার অপব্যবহার জোর করে বেগম জিয়াকে বিনা অপরাধে সাজা প্রদান করেছে। তাকে জেল খানায় রেখে চিকিৎসার নামে স্লো-পয়জনিয়ং করে গুরুতর অসুস্থ করে ফেলেছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর চিকিৎসকগণ বার বার বিদেশে নিয়ে চিকৎিসা করনোর পরামর্শ দিচ্ছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন এবং দলের পক্ষ থেকে দাবী করলে এই সরকার তা আমলে না নিয়ে কালক্ষেপন করছে এবং বিভ্রান্তমুলক বক্তব্য প্রদান ও বেগম জিয়াকে বিদেশে নিতে দিচ্ছে না।

তিলে তিলে তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। এই সমাবেশ থেকে তিনি বেগম জিয়ার মুক্তি ও দ্রুত সময়ের মধ্যে বিদেশে চিকিৎসার দাবী জানান পপি। আর দাবী না মানলে রাজশাহী মহানগর মহিলাদল বিএনপি’র সাথে থেকে কঠোর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারী দেন তিনি। সেইসাথে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ শেষ করেন সভাপতি।