রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসারদাবীতে রাজশাহীতে বিএনপি’র সমাবেশে, বেগম জিয়ার কিছু হলে দেশে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে বিএনপি কাউকে শান্ত করতে পারবেনা-নোমান

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৬৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। তাঁর মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে রাজশাহীর সমাবেশকে পণ্ড করতে প্রশাসন ও আইনশৃংখলা সমাবেশে জনগণকে আসতে বাধা প্রদান করেছেন। তিনি এর তীব্র নিন্দা জানান এবং উপস্থিত জনগণকে বাধা উপেক্ষা করে এখানে আসায় ধন্যবাদ জানান। সেইসাথে বেগম জিয়ার কিছু হলে এবং দেশে কোন উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে বিএনপি এরজন্য দায়ী থাকবেনা। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে নগরী মালোপাড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান এই কথা বলেন।


বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য তিনি দোয়া চান। সেইসাথে এরশাদ বিরোধী আন্দোলনের মত আন্দোলন গড়ে তোলার আহবান জানান। দেশে লক্ষ লক্ষ জনগণ বিএনপিকে ভাল বাসে উল্লেখ করে তিনি বলেন সরকারকে বিদায় করতে আন্দোলনের কোন বিকল্প নাই। পতনের আন্দোলন এবং জনসমাবেশের আন্দোলন এক নয়। এখন সময় এসেছে সরকার পতনের আন্দোলনের। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিবেশ তৈরী করা থেকে বিরত রাখতে দ্রুত বেগম জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার দাবী জানান প্রধান অতিথি। সেইসাথে জনগণকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।


এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু বলেন, একণ আর বেগম জিয়ার মুক্তি ও চিকিৎিসার জন্য কোন প্রকার আন্দোলন নয়। এখন শুরু হবে এই বিনা ভোটের সরকার পতনের আন্দোলন। কারন শান্তিপ্রিয় আন্দোলন এ সরকার আমলে নিচ্ছেনা। এবং আগামীতেও নেবেনা। সেইসাথে তিনি বর্তমান আইনমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তিনি আরো বলেন, বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলার জন্য স্লো পয়জোনিং পুশ করা হয়েছে। যার ফলে দিন দিন তিনি নিস্তেজ হয়ে পড়ছেন। এই পরিস্থিতির জন্য সম্পূর্নভাবে সরকার দায়ী। বেগম জিয়ার কিছু হলে দেশে আগুন জলে উঠবে। এই আগুন নেভানোর মত এই রাতের অন্ধকারের সরকারের ক্ষমতা হবেনা। আজকে দিনের মধ্যে বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করলে আগামীকাল সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারী দেন মিনু।


সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সমাবেশ সঞ্চলনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিবষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র সদস্য মতিউর রহমান মন্টু, আবু বক্কর সিদ্দিক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, বোয়ালিয় থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজশাহী মহানগর বিএনপি’র যুুুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মতিহার থানার সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানার ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মকবুল হোসেন, মিজানুর রহমান মিজান, তোফায়েল হোসেন রাজু, সদস্য, সাবেক এমপি জাহান পান্না, সৈয়দ মোহাম্মদ মহসিন, আলী হোসেন, সদর উদ্দীন, আমিনুল হক মিন্টু, মাহমুদা হাবিবা ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।
যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাীয় সহগহ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আাজাদ সুইট, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সাবেক সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, যুবদল কেন্দ্রীয় কমিটর সদস্য আব্দুল কাদের বকুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, তাঁতী দলের সভাপতি আরিফুল হক বনি, মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেবগম টুকটুকি, মহানগর মহিলা দলের সভাপতি রওশন আরা পপি, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী, সহ-সাংগঠনিক জরিনা, দপ্তর সম্পাদক রোজি, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন উপস্থিত র্ছিলেন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোর্তুজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহী, সদস্য সচিব সামসুউদ্দিন চৌধুরী সানিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনক, সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকো ও যুগ্ম সম্পাদক শামীম সরকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin