নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ রোববার নগরীতে বিক্ষোভ মিছিল ও সামবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমনের নেতৃত্বে বিকেল সোয়া ৪টার দিকে নগরীর কাদিরগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সমানে এসে শেষ করেন। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, শাহ্ মখ্দুম থানা যুবদলের সিনিয়র যুগ্ম্ আহবায়ক মিলন, যুবদল নেতা মুক্তা, মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সহ-সভাপতি সাইদুল ইসলাম ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, হেদায়েতুল্লাহ শিমুল, সুজন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক শুভ ও সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম।

আরো উপস্থিত ছিলেন সহ-সম্পাদক আক্তার, নয়ন, হাসিবুল, রানা ও শামীম, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দল নেতা মোমিনুল ইসলাম মিলু, শাহ্ মখ্দুম থানার পরাড়, চন্দ্রিমা থানার অভি, সাগর ও সোহাগ, রাজপাড়া থানার আলামিন, জাভেদ, কাশিয়াডাঙ্গা থানার মন্টু ও রাজিব, মতিহার থানা দক্ষিনের আনোয়ার, ববি, মিঠুন ও রাজেস, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ংক তপন, শাহ্ মখ্দুম থানার আহবায়ক ডলার ও সদস্য সচিব মৃদুল সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
সভাপতির বক্তব্যে রিমন বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত লাজুক। এ অবস্থায় তাঁকে বিদেশে নেয়া অত্যন্ত জরুরী। কিন্তু এই হায়নারুপি সরকার তাঁকে বিদেশের পাঠাতে দিচ্ছেন। তাঁকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। বেগম জিয়ার কিছু হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। সেইসাথে বেগম জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবী করেন রিমন।