রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত খোকন’র পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

  • প্রকাশ সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট তারেক রহমান এর নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার এর তত্ত্বাবধানে, জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা: শাহ মুহাম্মদ আমান উল্ল্যাহ ও সদস্য সচিব ডা: পারভেজ রেজা কাকন এর ব্যবস্থাপনায় বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫আগষ্ট রাজশাহী মহানগরীর আলুপট্টির মোড়ে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করার সময় পুলিশ ও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রাসীরা অতর্কিতভাবে দেশীয় ও আগ্নেয় অস্ত্র সহ হমলা করে।

এতে অনেকেই আহত হন। এর মধ্যে ছিলেন খোকন। তিনি গুরুতর আহত হন। আহত খোকন এর শারিরীক খোঁজ খবর নেন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে সার্বিক সহোযোগিতার আশ্বাস প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং রংপুর জেলা ছত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা: মুহাম্মদ নুরনবী ইসলাম (নয়ন)।

ছাত্রদল নেতা ডা: মুহাম্মদ নুরনবী ইসলাম নয়ন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা সবর ছিলেন। এই গণআন্দোলনে তাদের জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন। যার ফলশ্রুতিতে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। এই আন্দোলনে এবং আন্দোলন পরবর্তী সময়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে আহতদের সহায়তা করে আসছেন বলে জানান ডা. নয়ন। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin