রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভাঙারির দোকানে বিক্রি করা ভাস্কর্যটির ঠাঁই হলো ‘উত্তরবঙ্গ জাদুঘরে

  • প্রকাশ সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া ভাস্কর্য দুটি ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। তাঁর অনুরোধে ভাঙারি ব্যবসায়ী খোকন রোববার সকালে ভাস্কর্য দুটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন।

এখন ভাস্কর্য দুটির গন্তব্য হবে কুড়িগ্রামের বরেণ্য আইনজীবী এস এম আব্রাহাম লিংকনের প্রতিষ্ঠা করা উত্তরবঙ্গ জাদুঘরে। শনিবারই এ বিষয়ে অধ্যাপক জোসির সঙ্গে কথা বলেছেন এই আইনজীবী। ভাস্কর্য দুটি ‘ভাল স্থান’ পাচ্ছে বলে খুশি শিল্পী আমিরুল মোমেনিন জোসিও।

সম্প্রতি রাবির গ্রাফিক ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের এই অধ্যাপক তাঁর ভাস্কর্য দুটি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। এ নিয়ে হইচই শুরু হলে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে এগুলো কোথাও স্থাপন করা সম্ভব না। তাই ভাঙারির দোকানে বিক্রি করে দিয়েছেন তিনি। ভাস্কর্য দুটি ভেঙে ফেলার কথা ছিল ভাঙারি ব্যবসায়ীর। কিন্তু দোকানের সামনে রাখায় এমন আলোচনা শুরু হবে তা তিনি বোঝেননি।

রোববার সন্ধ্যায় অধ্যাপক জোসি বলেন, ‘আসলে বিষয়টা অনেকে রাজনীতির দিকে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু এগুলো বিক্রির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’ তিনি জানান, শনিবার বরেণ্য আইনজীবী এস এম আব্রাহাম লিংকন তাঁর মোবাইলে খুদেবার্তা পাঠিয়ে ভাস্কর্য দুটি জাদুঘরের জন্য নিতে চান। পরে এ বিষয়ে তাঁদের দুজনের মোবাইলে কথাও হয়েছে।

অধ্যাপক জোসি জানান, তাঁর অনুরোধে রোববার সকালে ভাঙারি ব্যবসায়ী ভাস্কর্য দুটি ল্যাবে দিয়ে গিয়েছেন। তিনি যে টাকায় বিক্রি করেছিলেন, সেই টাকা ও ভ্যানের ভাড়া ব্যবসায়ীকে দিয়েছেন। দ্রুতই ভাস্কর্য দুটি রাজশাহী থেকে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, ‘ভাস্কর্য দুটি ভালো একটা জায়গা পাচ্ছে। এ জন্য আমি খুব খুশি। এখন আমি এটা ল্যাবে যত্ন করেই রেখেছি।’

কুড়িগ্রামে এই আইনজীবী তাঁর ‘লিংকনস ইন’ নামের বাড়িতে নিজের সংগ্রহ করা এবং বিভিন্ন মানুষের দেওয়া ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, বিভিন্ন নিদর্শন নিয়ে ‘মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং আঞ্চলিক ঐতিহ্যের সংগ্রহশালা’ গড়ে তুলেছেন। ২০১২ সাল থেকে আঞ্চলিক ইতিহাস চর্চার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে এ বাড়িতেই যাত্রা শুরু করে ‘উত্তরবঙ্গ জাদুঘর’। আইনজীবী এস এম আব্রাহাম লিংকন সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক ও ২০২৪ সালে স্বাধীনতা পদক পান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin