নিজস্ব প্রতিবেদক: রাসিক ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনের আর মাত্র দুইদিন বাঁকী। আগামী ৭ অক্টোবর হবে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে অত্র ওয়ার্ড প্রার্থীদের পক্ষে চলছে পথশোভা। স্লোগানে মুখরিত হচ্ছে ওয়ার্ডের প্রতিটি পাড়া, মহল্লা।
এই উপনির্বাচনের করাত প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাইফুল্লাহ শান্ত । এই উপনির্বাচনে শুরু থেকেই তিনি সাড়া পেয়েছেন এলাকাবাসীর। যার নির্বাচনী ইশতেহারে পরিচয় ও লক্ষ্য উঠে আসে। তিনি সাবেক সফল কাউন্সিলর এ.এইচ.এম মাকসুদুল করিম সম্রাট এর একমাত্র সন্তান। প্রকৃত অর্থেই তিনি ছোট বেলা থেকে তাঁর বাবার সামাজিক ও রাজনৈতিক আদর্শ ধারণ করে আসছেন।
তিনি শিক্ষাগত যোগ্যতা, মেধা, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামিক ধর্মীয় আদর্শ, ন্যায়পরায়ণতা এবং অন্যান্য সামাজিক সংগঠন হতে পাওয়া অভিজ্ঞতার আলোকে অল্প কিছু নির্বাচনী ইশতেহার তুলে ধরেন । করাত প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এই উপ নির্বাচনে জয়ী হলে তিনি মহল্লার আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এলাকার বিভিন্ন জায়গায় সি.সি. ক্যামেরা স্থাপন করবেন।
মাদক ও জুয়া মুক্ত ওয়ার্ড গড়তে এলাকাবাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযােগিতা করবেন। মহল্লার ভেতরের সিটি কর্পোরেশনের রাস্তা এবং ড্রেন পরিস্কার রাখবেন। ডাস্টবিনে ময়লা-আবর্জনার কারণে দুর্গন্ধ ছড়ায় সেই দিকে তিনি খেয়াল রাখবেন যাতে, ডাস্টবিনের ময়লা আবর্জনায় পরিবেশ দূষণ না হয়।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও শিশু ভাতা যাতে যথাযথ ভাবে সঠিক হাতে পৌছায় সেই ব্যবস্থা করবেন। মহল্লার ভেতরের ডাষ্টবিন নিয়মিত পরিস্কার রাখার ব্যবস্থা করবেন। মহল্লার সৃষ্ট যে কোন অনাকাঙ্খিত বিবাদ নিরপেক্ষ ভাবে মীমাংসা করবেন। রিচার্জেবল/সোলার এল.ই.ডি লাইট স্থাপন করবেন। ময়লা উত্তোলন ভ্যানের পাশাপাশি কয়েক স্থানে অস্থায়ী ঢাকনাযুক্ত ডাষ্টবিন স্থাপন করবেন।
সাইফুল্লাহ শান্ত জানান, যোগ্য নেতা নির্বাচনে ব্যর্থ হলে ভোগান্তির ও অশান্তির মধ্যে পড়তে হয় এলাকাবাসীকে। তাই আমি বলবো , অর্থ ও ক্ষমতা দেখে ভোট প্রদান করা থেকে বিরত থাকতে। যোগ্য নেতা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় পদপ্রার্থীদের প্রচারণায় এলাকার বাহিরের লোক নিয়ে এসে দল ভারী করে প্রচারণা করতে দেখা যায়। আমি তেমন নই, এলাকাবাসী আমাকে সমর্থন করেন এবং ভালোবাসেন বলেই এলাকার লোকই আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
অর্থ দিয়ে সুখ কেনা যায় না। এজন্য একে অপরকে সহযোগিতা করতে হবে। তাই এলাকাবাসীর কাছে একটাই চাওয়া আমি রাজশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সন্তান, ভোট প্রত্যাশা করছি। যাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে এলাকাবাসীর সেবা করতে পারি। তিনি আরো জানান যুক্তরাজ্য থেকে এলএলবি অনার্স শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তিনি চাকরী না করে জনগণের খেদমতে তিনি কাজ করে যাচ্ছেন বলেন জানান শান্ত।