রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভূমি অধিগ্রহণের চেক বাড়িতে পৌঁছে দিলেন রাজশাহী জেলা প্রশাসন

  • প্রকাশ সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৫৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নগরীর সাগর পাড়া এলাকার শাহিনা পারভীন দীর্ঘদিন থেকে অসুস্থ। তিনি হাসান আলীর মেয়ে। শারীরিক অসুস্থতার কারণে ভূমি অধিগ্রহণের চেক নিতে যেতে পারেননি জেলা প্রশাসক কার্যালয়ে। এই বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এর মাধ্যমে জেলা প্রশাসক আব্দুল জলিল জানতে পারেন।

তিনি দ্রুততম সময়ের মধ্যে শাহিনা পারভীনের বাসায় ভূমি অধিগ্রহণের চেক পাঠানোর ব্যবস্থা করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে শাহিনা পারভীনের বাসায় গিয়ে ১৯ লাখ ১৪ হাজার ৫৭০ টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। আগে জনগণ সেবা নেওয়ার জন্য সরকারের কাছে যেত। এখন সরকার জনগণকে সেবা দেওয়ার জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

বাড়িতে বসে ভূমি অধিগ্রহণের চেক পেয়ে জমির মালিক শাহিনা পারভিন বলেন, এমন একটি সহজ পদ্ধতিতে ভূমি অধিগ্রহণের টাকা পাওয়া যায় আমার জানা ছিল না। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই সেবা দেয়া হয়েছে। আমি দীর্ঘদিন থেকে অসুস্থ থাকায় জেলা প্রশাসক আব্দুল জলিল নির্দেশনায় জেলা প্রশাসনের কর্মকর্তা বাড়িতে এসে অধিগ্রহণের চেক দিলেন। বাড়িতে বসে এই চেক পেয়ে আমি খুব খুশি হয়েছি। জেলা প্রশাসনের ব্যতিক্রম এই উদ্যোগ চালু থাকলে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা হয়রানির হাত থেকে বাঁচবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, এর আগে অধিগ্রহণ করা জমির টাকার জন্য অনেক ঘুরতে হতো। অনেক কাজ নিজেরা বুঝতে পারতাম না। বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হতে হতো। এখন থেকে কোনো প্রকার তদবির, সুপারিশ ও উৎকোচ ছাড়াই বাড়িতে বসে ভূমি অধিগ্রহণের চেক পাওয়া যাবে।

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে আর দিনের পর দিন ছুটতে হবে না জেলা প্রশাসকের কার্যালয়ে। পড়তে হবে না দালালদের খপ্পরে। ঘরে বসেই পেয়ে যাবেন ক্ষতিপূরণের টাকা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক প্রদান করছি। উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা জমির মালিকদের বাড়ি বাড়িতে গিয়েই ক্ষতিপূরণের চেক দেওয়া অব্যাহত থাকবে। জমি অধিগ্রহণের টাকা প্রদানে হয়রানি ও দালালমুক্ত থাকবে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কোনো ব্যক্তি এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin